তৃতীয় ধাপের ইউপি নির্বাচন ২৮ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ অক্টোবর ১৪, ১২:১০ অপরাহ্ন

তৃতীয় ধাপে দেশের এক হাজার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এদিন ১০ পৌরসভায়ও ভোট হবে। ৩১ ইউপি ও ১০ পৌরসভায় ইভিএমে ভোট হবে, বাকিগুলোয় ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত বৈঠক শেষে এই তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

ঘোষিত তফসিল অনুযায়ী, ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।

ইসি সচিব জানান, ১০টি পৌরসভায় একই দিনে অর্থাৎ ২৮ নভেম্বর ভোট হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় একই রকম রয়েছে।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না বলে মনে করি।

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এ সংবাদ ব্রিফিংয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি ডিজি এ কে এম হুমায়ুন কবীর, যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান ও জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯টি ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোট হবে।

২৮ নভেম্বর যেসব ইউপিতে নির্বাচন

ইভিএমে ভোট হবে যেসব ইউনিয়নে

২৮ নভেম্বর যেসব পৌরসভায় নির্বাচন


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework