পদ্মা সেতু জুনের শেষে উদ্বোধন হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তবে উদ্বোধনের তারিখটি এখনও ঠিক হয়নি।
বৃহস্পতিবার (১৯ মে) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আশা করি জুনের শেষ সপ্তাহের আগে পদ্মা সেতু চালুর জন্য প্রস্তুত হয়ে যাবে। তবে আজকের মন্ত্রিসভার বৈঠকে পদ্মা সেতুর নামকরণ নিয়ে কোনো আলোচনা হয়নি।
তিনি আরও বলেন, সেতু কর্তৃপক্ষ আবেদনের তারিখ চেয়ে সারসংক্ষেপ পাঠাবে, সে অনুযায়ী তারিখ ঠিক হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে মঙ্গলবার (১৭ মে) পদ্মা সেতুতে যানবাহন চলাচলে টোল হার নির্ধারণ করে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় যানবাহনের সর্বোচ্চ ও সর্বনিম্ন টোল হার নির্ধারণ à
