জামায়াতের আমিরসহ ১৮৬ জনের আনুষ্ঠানিক বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২০ অক্টোবর ২৭, ০১:৪৯ অপরাহ্ন
নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১৮৬ জনের বিরুদ্ধে বিচার শুরু। রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর ফলে, নাশকতার মামলায় জামায়াতের আমিরসহ ১৮৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। একইসঙ্গে আগামী ২২ মার্চ এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। রাজধানীর মতিঝিল এলাকায় সরকার বিরোধী মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ এবং বিআরটিসির একটি বাসে আগুন দেয়ার অভিযোগে মতিঝিল থানার এসআই রফিকুল হাসান ৬৩ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন মতিঝিল থানার এসআই খন্দকার জাহিদ আলী।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework