জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ ডিসেম্বর ১৬, ০৬:১৭ পূর্বাহ্ন

আজ সেই ১৬ ডিসেম্বর। বাঙালির যুদ্ধজয়ের উচ্ছ্বাস আর আত্মপরিচয় পাওয়ার দিন। অসীম রক্তের বদলে বিজয়ের ৫০ বছরপূর্তির দিন। সুবর্ণজয়ন্তী উৎসবে রঙিন হওয়ার দিন আজ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সেই জাতির বীর শহীদ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করতে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন সর্বস্তরের মানুষ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, বিএনপি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাসদ, বাসদ ও ডক্টর অ্যাসোসিয়েশন অব ড্যাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন দলে দলে স্মৃতিসৌধের শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। এ সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বয়সী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দেওয়া ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদি। নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে পরিবার-পরিজনকে নিয়ে অনেকে সাভার স্মৃতিসৌধে এসেছেন।

সরেজমিনে দেখা গেছে, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাদের ব্যানার হাতে নিয়ে ও বিভিন্ন স্লোগান দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।  

রাজধানীর শান্তিনগর থেকে সপরিবারে সাভারে এসেছেন তানভীর আহমেদ। তিনি বলেন, সপরিবারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার এসেছি। সন্তানদের দেশের ইতিহাস, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে সব দিবসে আমি বাচ্চাদের নিয়ে বের হই, এবারও এর ব্যতিক্রম ঘটেনি। আমার বাচ্চারাও এটাকে উপভোগ করে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework