কুমিল্লায় ১০কেজি গাঁজা সহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২১ মে ০৭, ০৩:৫৯ অপরাহ্ন
কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ০১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১০ কেজি গাঁজা উদ্ধার করেন র‍্যাব-৭ চট্টগ্রাম। আজ শুক্রবার(৭মে) অভিযান চালিয়ে দুই'জন মাদক ব্যবসায়ীকে আটক করেন।আটককৃতরা হলেন রাহাত হোসেন রাকিব (১৯), পিতা- নূর হোসেন এবং জাহিদ হাছান (১৯), পিতা- আক্তার মিয়া। র‍্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার এক বিবৃতিতে জানান,গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework