করোনায় সারা দেশে ১৪০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ আগস্ট ১২, ১১:০১ পূর্বাহ্ন
ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিপর্যস্ত দেশ। আক্রান্তের সংখ্যা কোথাও কমেছে আবার কোথাও বেড়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) রাজধানী বাদে বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গে ১৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি ১৯ জন মারা গেছেন সিলেটে। সর্বোচ্চ শনাক্তের হারও এই জেলায় ৩৪ দশমিক ৯৯ শতাংশ।

তবে আইসিইউ সংকটে মুমূর্ষু রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। গ্রামের রোগীরা শেষ মুহূর্তে হাসপাতালে আসায় তাদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে রোগীর চাপ সামলাতে দিশেহারা হাসপাতালগুলো। তৈরি হয়েছে শয্যা ও অক্সিজেন সংকট। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার করোনার চিত্র তুলে ধরা হলো।

সিলেট:

করোনা ও উপসর্গ নিয়ে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে সর্বাধিক ১৯ জন মারা গেছেন। শনাক্তের হার ৩৪ দশমিক ৯৯ শতাংশ।
আইসিইউ ও শয্যার জন্য হাসপাতালগুলোতে ছোটাছুটি করছেন স্বজনরা। রোগীর অতিরিক্ত চাপে বেসামাল হাসপাতাল কর্তৃপক্ষ। যারা ভর্তি হয়েছেন তারাও আছেন চরম উৎকণ্ঠায়।

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


চাঁদপুর: চাঁদপুরে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। রাজশাহীতে ধীরে ধীরে কমছে করোনার সংক্রমণের হার। হাসপাতালে নতুন রোগী ভর্তি ও মৃতের সংখ্যা কমেছে। এতে খানিকটা স্বস্তি ফিরেছে হাসপাতালে। তবে ভর্তি থাকা রোগীদের স্বজনরা বলছেন, ভুগতে হচ্ছে আইসিইউ সংকটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেলে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

খুলনা: গত ২৪ ঘণ্টায় খুলনার হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। মৃত্যুহার কমেছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

কুমিল্লা: কুমিল্লায় করোনাতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪ জন।

কুষ্টিয়া: কুষ্টিয়া জেনারেল হাসপাতারে করোনা ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। করোনা ডেডিকেটেড হাসপাতালে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় এ ৭ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আলম।

বর্তমানে হাসপাতালে ১৫৮ জন করোনায় আক্রান্ত রোগী ও ৩৩ জন উপসর্গ নিয়ে মোট ১৯১ জন ভর্তি রয়েছেন।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৮৫ জনের নমুনা পরীক্ষা করে ২৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬. ৯১% শতাংশ।

পঞ্চগড়: পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ১৮৪ জন। এ পর্যন্ত জেলায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন হয়েছে ২ হাজার ২৯০ জন।

পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ে ১০৩ জনের শরীরের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হওয়া ২৬ জনের মধ্যে পঞ্চগড় সদর উপজেলায় ১৬ জন, তেঁতুলিয়া উপজেলায় একজন, আটোয়ারী উপজেলায় ৫ জন, বোদা উপজেলায় একজন ও দেবীগঞ্জ উপজেলায় ৩ জন রয়েছেন।


এছাড়াও ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে কুমিল্লা ও নেত্রকোনা, সাতক্ষীরা, ঝিনাইদহ ও ফরিদপুর-রংপুর, যশোর, গাজীপুরসহ বিভিন্ন জেলায় মারা গেছেন।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework