করোনার দ্বিতীয় ডোজ টিকা নিলেন খালেদা জিয়া

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ আগস্ট ১৮, ০২:৩৯ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। বুধবার (১৮ আগস্ট) বিকেল সোয়া ৪টার পর রাজধানীর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকার দ্বিতীয় ডোজ নেন তিনি।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খালেদা জিয়াকে হাসপাতালের ভেতরে নেওয়া হয়নি। গাড়ির ভেতরেই তাকে টিকা দেওয়া হয়েছে।

 

তিনি বলেন, ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯ জুলাই টিকার প্রথম ডোজ নেন তিনি। তাকে মডার্নার টিকা দেয়া হয়েছিল।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে ৫৪ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework