এবার ভারতের জম্মু-কাশ্মীর থেকে বাংলাদেশে পালিয়ে আসছেন রোহিঙ্গারা। গেল একমাসে কক্সবাজারের উখিয়ার ট্রানজিট ক্যাম্পে ঠাঁই হয়েছে প্রায় ৫০০ রোহিঙ্গার। পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন, সেখানে পুলিশি নির্যাতন ও জেল-জুলুমের মুখে তারা পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন। তবে এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
সরজমিনে কক্সবাজারের উখিয়াস্থ ট্রানজিট ক্যাম্পে গিয়ে দেখা যায়, ক্যাম্পের চারপাশে রয়েছে তারের বেড়া, সঙ্গে নিরাপত্তা কর্মীদের কঠোর নজরদারি। এই ক্যাম্পে স্থাপন করা তাঁবুতে আশ্রয় দেওয়া হয় নতুন আসা রোহিঙ্গাদের।
চলতি মাসে প্রতিবেশী দেশ মিয়ানমার ক
