হাটহাজারীতে হেফাজত ঠেকাতে মাঠে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ মার্চ ২৮, ০৯:৩২ পূর্বাহ্ন
হেফাজতে ইসলামের ডাকা হরতাল চলাকালে হাটহাজারীতে মুখোমুখি অবস্থান নিয়েছে হেফাজত ও আওয়ামীলীগের নেতাকর্মীরা। রোববার (২৮ মার্চ) সকাল থেকে হাটহাজারী বাস স্ট্যান্ডে অবস্থান নেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় হরতালবিরোধী স্লোগান ও মিছিল করেন তারা। পাশাপাশি হাটহাজারী মাদরাসা গেইটে অবস্থান নিয়ে হরতালের সমর্থনে মিছিল করে হেফাজতে ইসলাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই হাটহাজারীতে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন রয়েছে। হাটহাজারী বাস স্ট্যান্ড থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ফতেয়াবাদ, চৌধুরীহাট, অক্সিজেন এলাকায় অভ্যন্তরীণ গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা যায়। হাটহাজারী উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ইকবাল হোসাইন বলেন, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিতে সকাল থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সড়কে অবস্থান নিয়েছি। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আমরা বদ্ধপরিকর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইটে সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন টিপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সকাল থেকে পুলিশ সতর্ক অবস্থানে আছে। কোথাও এখনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework