হাটহাজারীতে যুবকের মরদেহ উদ্ধার

টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ আগস্ট ২১, ০৯:০১ পূর্বাহ্ন

হাটহাজারীতে আব্দুল্লাহ আল মামুন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (২১ আগস্ট) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রেললাইন সংলগ্ন সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আব্দুল্লাহ আল মামুন মির্জাপুর ইউনিয়নের মোমেনশাহী বাড়ির মৃত মহিউদ্দিনের ছেলে।  

হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফয়সাল  জানান, সকাল ৭টায় খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তি শুক্রবার থেকে নিখোঁজ ছিল বলে পারিবারিক সূত্রে জানতে পেরেছি। এ ঘটনার পিছনে কোনো কি কারণ থাকতে পারে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework