হাটহাজারীতে বাসের ধাক্কায় ২ শ্রমিক নিহত


প্রকাশিত : বুধবার, ২০২১ অক্টোবর ২০, ০১:৪৭ অপরাহ্ন

হাটহাজারীতে বাসের ধাক্কায় ২ শ্রমিক নিহত ও ১ জন আহত হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মদনহাট এলাকার মৃত কোরবান আলীর ছেলে মো. নাছির উদ্দীন (৫৫) ও ফতেয়াবাদ এলাকার বাসিন্দা মো. রুবেল হোসেন (২৫)। আহত দীলিপ কুমার চৌধুরী (৪৫) স্থানীয় ভবানীপুর এলাকার মৃত সুনীল কুমার চৌধুরীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার পাশে মিনি পিকআপে ডেকোরেশনের মালামাল তোলার সময় নাজিরহাট থেকে চট্টগ্রামগামী একটি দ্রুতগামী বাস ডেকোরেশন মালিক ও শ্রমিকসহ তিনজনকে ধাক্কা দেয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, আহত তিনজনকে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা নাছির ও রুবেলকে মৃত ঘোষণা করেন। আহত দীলিপ কুমারকে ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework