স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে ছুরিকাঘাতের ঘটনায় ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২০ ডিসেম্বর ১৯, ১০:০৮ পূর্বাহ্ন
প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক লীগ কর্মী আলমগীর হোসেনের দায়ের করা মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে ঘটে যাওয়া ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- সুমন (১৯), জাহিদুর রহমান জাহেদ (২৮), মাহিদী হাসান ইমন (২০), মো. সাজ্জাদ (২৩), ইব্রাহিম মাহমুদ (৩০)। শুক্রবার রাতে ১৪ নম্বর লালখান বাজার মতিঝর্ণা এলাকায় ছুরিকাঘাতে আলমগীর হোসেন আহত হন। তিনি আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত বেলালের অনুসারী বলে জানা গেছে। পরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework