সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক আদিবাসীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২১ মার্চ ১২, ০১:৫০ অপরাহ্ন
সীতাকুণ্ডের বার আউলিয়া সোনাইছড়ি এলাকায় মাইক্রোবাস উল্টে মংকরই ত্রিপুরা মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে  এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বার আউলিয়া হাইওয়ে থানার এসআই বাবুল মিয়া। ওই নারীর নাম মংকরই ত্রিপুরা (৪০)। তিনি সোনাইছড়ি ত্রিপুরা পাড়ার পদ্ম ত্রিপুরার স্ত্রী। এসআই বাবুল মিয়া জানান, সীতাকুণ্ডের শিব চতুর্দশী মেলায় যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মংকরই ত্রিপুরা মারা যান।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework