সীতাকুণ্ডে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ১৭

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২২ Jun ০৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে কন্টেইনার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে তিন জন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা এ তথ্য জানান।  

তিনি বলেন, এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করেছি।

এর মধ্যে ৩ জন ফায়ার সার্ভিসের সদস্য রয়েছে। শুধু সকাল থেকেই ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এখনও উদ্ধার অভিযান চলেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।

বিভিন্ন সুত্রে জানা গেছে, ১৪ জন চমেক হাসপাতালে, ১ জন পার্কভিউ হাসপাতালে এবং আরও ২ জনের মরদেহ পথে হাসপাতালের উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য,  গতকাল রাতে সীতাকুণ্ডে একটি কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। হাইড্রোজেন পার অক্সাইড নামে গ্যাস ভর্তি একটি কনটেইনারে এ বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework