সীতাকুণ্ডে আবারো ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য: অনলাইন টিভির সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীদের নীকট চাঁদা দাবী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২০ Jun ৩০, ০৯:১৫ পূর্বাহ্ন
চট্টগ্রামের সীতাকুণ্ডে অনলাইন টিভির সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীদের থেকে চাঁদা আদায়ের চেষ্টা করে ব্যর্থ হয়েছে চার প্রতারক। তবে ব্যবসায়ীরা তাদের আটকের চেষ্টা করলে শেষ পর্যন্ত পালিয়ে যায় তারা। সোমবার ২৯ জুন বিকালে উপজেলার শুকলালহাট বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলালহাট বাজারে চার যুবক হাতে ক্যামেরা নিয়ে এসে উপস্থিত হয়। এখানে তারা নিজেদেরকে দিপ টিভি নামক অনলাইন টিভির সাংবাদিক পরিচয় দিয়ে বাজারের মুদি,বেকারীসহ কয়েকটি দোকানে গিয়ে দোকানগুলোতে নানান অনিয়ম আছে উল্লেখ করে সবার কাছে ২ হাজার টাকা করে দাবী করে এবং টাকা না দিলে ইউএনওর মাধ্যমে মোবাইল কোর্ট করানো হবে বলেও ধমকি দেয়। ঘটনার আকস্মিকতায় ব্যবসায়ীরা বাজারের সভাপতি মোঃ শাহাদাত হোসেনকে বিষয়টি জানালে তিনি সীতাকুণ্ড প্রেসক্লাবের অর্থ সম্পাদককে সাংবাদিকের নামে চাঁদাবাজির অভিযোগ জানান। এ বিষয়ে জানতে চাইলে শুকলালহাট বাজারের ব্যবসায়ী মাসুদ ও এনামুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, তারা চারজন বাজারে এসে আমাদের দোকানে নানান অনিয়ম আছে বলে অভিযোগ তোলে। এরপর ২ হাজার টাকা করে ব্যবসায়ীদের নীকট চাঁদা দাবি করে। দাবীকৃত টাকা মঙ্গলবার বিকালের মধ্যে ০১৮২১-৬৩২৮৩০ নম্বরে যোগাযোগ করে পৌঁছে দিতে হুমকি দিয়ে যায়। অন্যদিকে টাকা না দিলে তারা ইউএনও মহোদয়কে ডেকে এনে মোবাইল কোর্ট করিয়ে দেবেন এমন হুমকি দিয়ে যায়। এর প্রেক্ষিতে ব্যবসায়ীরা বিষয়টি বাজার কমিটির সভাপতিকে বিষয়টি অবহিত করেন। শুকলালহাট বাজার কমিটির সভাপতি শাহাদাত হোসেন সাংবাদিকদের জানান, দিপ টিভির সাংবাদিক পরিচয় দিয়ে চার যুবক বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করতে আসে। তারা টাকা না দিয়ে আমাকে খবর দেয়। পরে আমি প্রেসক্লাবের অর্থ সম্পাদকে বিষয়টি জানালে তারা পালিয়ে যায়। শাহাদাত আরো বলেন, এভাবে ভূঁইফোড় অনলাইন পত্রিকা ও টিভির নামে প্রায়ই বিভিন্ন প্রতারক চক্র এলাকায় এসে চাঁদাবাজি করে প্রকৃত সাংবাদিকদের নাম ডোবাচ্ছে। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান। এ বিষয়ে সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী বলেন, প্রকৃত সাংবাদিকরা অনিয়ম দেখলে তা পত্রিকায় প্রকাশ করবে-এটাই তাদের কাজ। তারা কখনোই অনিয়মকে পুঁজি করে টাকা চাইবে না। কেউ অনিয়মের কথা বলে ধমক দিলে বুঝতে হবে তারা চাঁদাবাজির উদ্দেশ্যেই এসেছে। এ ধরণের চাঁদাবাজকে কোন টাকা না দিয়ে প্রশাসনের কাছে সোপর্দ করার জন্য অনুরোধ জানান তিনি।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework