(সিএমপি)উপ কমিশনার আব্দুল ওয়ারিশসহ ডিসি পদে ৮ কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মার্চ ০১, ১১:১৭ পূর্বাহ্ন
ডিসি পদের ৮ কর্মকর্তা পুলিশের (সিএমপি) বিশেষ শাখার উপ কমিশনার আব্দুল ওয়ারিশ দপ্তর বদল করা হয়েছে। সোমবার (১ মার্চ) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ আদেশ দেন। সিএমপি সূত্র জানায়, সিএমপিতে নতুন আসা উপ কমিশনার জসিম উদ্দীনকে পিওএম (বন্দর ও উত্তর) পদে পদায়ন করে ওই পদে থাকা শাকিলা সোলতানাকে ট্রাফিক (বন্দর) পদে বদলি করা হয়েছে। ট্রাফিক (বন্দর) পদে কর্মরত তারেক আহম্মেদ ট্রাফিক (পশ্চিম) বিভাগে আর ট্রাফিক (পশ্চিম) বিভাগের ডিসি জয়নুল আবেদীনকে উপ কমিশনার ক্রাইম পদে পদায়ন করা হয়। ডিসি ক্রাইম পদে থাকা এম এন নাসিরুদ্দীনকে ট্রাফিক দক্ষিণ বিভাগে এবং সিএমপির পশ্চিম বিভাগের ডিসি ফারুক উল হককে ডিবি (পশ্চিম ও বন্দর) বিভাগে বদলি করা হয়। একই পদে দায়িত্ব পালন করে আসা মনজুর মোরশেদকে সিটি এসবির ডিসি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে সিটি এসবির দায়িত্বে সামলে আসা আব্দুল ওয়ারিশকে সিএমপির পশ্চিম জোনের দায়িত্ব দেওয়া হয়েছে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework