সাতকানিয়া নিউমার্কেটে আগুন, পুড়ল ক্যান্ডি-বনফুল

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ মে ২৯, ০১:৪৯ অপরাহ্ন
সাতকানিয়া উপজেলার কেরানিহাট নিউমার্কেটে অগ্নিকাণ্ডে ক্যান্ডি রেস্টুরেন্ট ও বনফুল কোম্পানির একটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার (২৯ মে) সকাল সাড়ে নয়টার দিকে কেরানীহাট নিউ মার্কেটের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সাতকানিয়া রাস্তার মাথার ফায়ার সার্ভিসসহ চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের কর্মকর্তা জুলহাস উদ্দিনসহ চারজন অসুস্থ হয়ে পড়েন। চট্টগ্রাম ফায়ার সার্ভিস জোন-২ এর উপসহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ  বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। অল্পসময়ে পাশের উপজেলা থেকে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, এত বড় মার্কেটে আগুন নেভাতে পানির ব্যবস্থা ছিল না। আমাদের গাড়িতে থাকা পানি কয়েক ধাক্কায় শেষ হয়ে যায়। আশেপাশে পানির তেমন উৎস না থাকায় অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যদের আগুন নেভাতে সময় লেগেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework