সাতকানিয়ায় ত্রাণ না পেয়ে ইউপি সদস্যের ছেলেকে খুন
সাতকানিয়ায় ত্রাণ সামগ্রী না পাওয়ার জেরে খুন হয়েছেন এক ইউপি সদস্যের ছেলে। নিহত ওই ইউপি সদস্যের ছেলের নাম মো. জসিম উদ্দিন (৩৫)। তিনি উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইছহাকের ছেলে।
শনিবার রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চনা সৈয়দপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (৪ মে) মঙ্গলবার বিকাল ৪টার দিকে নগরের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, স্থানীয় চেয়ারম্যান রমজান আলীর ব্যক্তিগত অর্থায়নের ত্রাণ সামগ্রী চেয়ারম্যানের ছেলà§