সাতকানিয়ায় ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ জানুয়ারী ২৭, ১০:১৫ পূর্বাহ্ন

সাতকানিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।
তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের জোড়ার কুল এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সাতকানিয়া সার্কেল এএসপি মোহাম্মদ শিবলী নোমান।

তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। ইতিমধ্যে ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। নৌকার প্রার্থী আক্তার হোসেন ও মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে ঝামেলা হয়েছে বলে জানতে পেরেছি। বেশ কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। তবে সঠিক সংখ্যা এখনই জানাতে পারছি না। ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানাতে পারবো।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework