সাঙ্গু নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ নভেম্বর ০৯, ০৮:০১ পূর্বাহ্ন

সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের বিশ্বাসহাট এলাকার সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় থাকা মেরদেহটি উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নদীতে ভাসমান অবস্থায় থাকা মরদেহটি উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করছি পাহাড়ি কোনো নৃ-গোষ্ঠির হতে পারে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework