শাহ আমানত বিমানবন্দরে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ নভেম্বর ২৩, ০৭:১২ পূর্বাহ্ন

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৪ কেজি ১০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে। এসব স্বর্ণের দাম প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।
 
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে দুবাই থেকে বিজি ১৪৮ ফ্লাইটে আসা চট্টগ্রামের লোহাগাড়ার মো. সোহেল (২৮) নামের ওই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।  জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা তথ্যের ভিত্তিতে যাত্রীসহ স্বর্ণ আটক করা হয়েছে।  

বিমানবন্দর কাস্টমসের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, উদ্ধার করা স্বর্ণের মধ্যে ২৪ ক্যারেটের ২৬টি স্বর্ণের বার, ৬টি গলানো গোল্ড পাত, ৩টি গোল্ড পিন্ডো, ৫টি হাতের বালা, ১টি নেকলেসসহ কিছু গহনা রয়েছে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework