রাঙ্গামাটি সরকারি কলেজের বার্ষিক পরীক্ষা অনলাইনে শুরু : প্রথম দিনে অংশ নেয় ৭০৪ জন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২০ অক্টোবর ১৩, ১০:৪৮ পূর্বাহ্ন
রাঙ্গামাটি সরকারি কলেজের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনলাইনের মাধ্যমে শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলা পরীক্ষার মধ্যে দিয়ে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষার শুরুর দিন রেজিস্ট্রেশন করা ৭১৫ জন শিক্ষার্থীর মধ্যে ৭০৪ জন পরীক্ষায় অংশ নেয় জানিয়েছে কলেজটির সূত্র। ৫০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সময় ছিল ৫০ মিনিট। প্রত্যক পরীক্ষার্থী ভিন্ন ভিন্ন প্রশ্নপত্র সেটে পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় এক শিক্ষার্থী অন্য শিক্ষার্থীকে দেখানো বা শিখিয়ে দেওয়ার কোন সুযোগ ছিল না বলে জানান কলেজের নিয়ন্ত্রণ বোর্ডের শিক্ষক সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক অতুল চাকমা। পরীক্ষা নিয়ন্ত্রণ বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন, কলেজের রসায়ন বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামসুল হক, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নুরুল করিম, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সফিকুল ইসলাম। চলমান এ পরীক্ষা আগামী ২১ অক্টোবর শেষ হবে। রুটিন অনুযায়ী পরীক্ষা সকাল ১০ টা থেকে সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework