মহানবীকে (স.) কটূক্তির অভিযোগে চুয়েটছাত্র সাময়িক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২০ অক্টোবর ৩০, ০২:৩৭ অপরাহ্ন
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবীকে (স.) কটূক্তির অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না ১৫ দিনের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে। চুয়েটের স্টুডেন্ট ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। চুয়েট সূত্রে জানা গেছে, চুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের ২০১৩-’১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান রোমানের বিরুদ্ধে ফেসবুকে মহানবীকে (স.) নিয়ে কটূক্তির অভিযোগের প্রেক্ষিতে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার চুয়েটের একাডেমিক কমিটির জরুরি সভা ডেকে বিষয়টি জানানো হয়। চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী বাংলানিউজকে জানান, ওই ছাত্রের জবাবের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework