ভালোবাসা জয় করে ক্যানসারের কাছে হেরে গেলেন ফাহমিদা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ মার্চ ২১, ০৮:২৮ পূর্বাহ্ন

ক্যানসার আক্রান্ত ফাহমিদার স্বপ্ন ছিল প্রেমিক মাহমুদুলের সঙ্গে বাঁধবেন ঘর। স্বপ্ন সত্যি করে মাহমুদুলও প্রেমিকার হাতে রেখেছিলেন হাত।

গত ৯ মার্চ উভয় পরিবারের সম্মতিতে হাসপাতালে তাদের বিয়ে হয়। কিন্তু ১২ দিন না পেরুতেই এলো দুঃসংবাদ।  অবশেষ ক্যানসারের কাছেই হেরে গেলেন ফাহমিদা।  

সোমবার (২১ মার্চ) সকাল ৭টার দিকে বেসরকারি হাসপাতাল মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।  

মেডিক্যাল সেন্টারের জেনারেল ম্যনেজার শাহ আলম ভূইঁয়া বলেন, সকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।  

তিনি বলেন, সোমবার বাড়ি ফিরলেও তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার (১৫ মার্চ) ভোরে ফাহমিদাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়।

২৬ বছর বয়সী ফাহমিদা চট্টগ্রামের বেসরকারি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন। শিক্ষাজীবনেই ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করা মাহমুদুলের সঙ্গে ফাহমিদার পরিচয় হয়। দুই পরিবারের মধ্যে তাদের সম্পর্কের বিষয়ে জানাজানি ছিল। বিয়ের কথাবার্তাও হয় ২০২০ সালের শেষ দিকে। কিন্তু গত বছরের জানুয়ারি মাসে ফাহমিদার রেকটাম ক্যানসার ধরা পড়ে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework