বোমাংহাট ব্যবসায়ী সমবায় সমিতির মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২০ নভেম্বর ২০, ০১:৫৩ অপরাহ্ন
সাতকানিয়াস্থ বাজালিয়া বোমাংহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে সংগঠনের সভাপতি বেলাল উদ্দিনের সভাপতিত্বে বোমাংহাট এলাকায় অনুষ্ঠিত হয়। সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জালাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি ছাত্রনেতা কামাল উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিউরিয়া ফুডস প্রোডাক্টের রিওজিন্যাল সেলস অফিসার এরশাদ হোসেন হিরু, শেরে বাংলা স্কুলের সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম, বাজালিয়া ৫ নং ওয়ার্ডের মেম্বার মাহবুবুল আলম, ৬ নং ওয়ার্ডের মেম্বার ছৈয়দ হোসেন, আশুতোষ চক্রবর্তী, সুজন দাশ, মোহাম্মদ ইউছুফ, নাজমুল হক টিটু ও আরমান হোসেন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework