বেশি টিপের আশায় নির্দিষ্ট স্থানে ফেলছে না ময়লা, ঘটছে দূর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২০ সেপ্টেম্বর ০৩, ১২:১০ অপরাহ্ন
বায়েজিদ-ফৌজদার বাইপাস সড়কের ৩নং ব্রিজ ময়লার ট্রাক(চট্টমেট্টো-ট ১১৫৭৪৫) উল্টে আহত হয়েছে ২জন। দুপুরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শেরশাহ তারা গেইট থেকে ময়লা নিয়ে তাড়াতাড়ি করে বেশি টিপে আশায় নির্দিষ্ট স্থানের ময়লা না ফেলে বায়েজিদ-ফৌজদার সড়কের ৩নং ব্রিজ এর পাশে ময়লা ফেলতে গেলে গাড়ি উল্টে যায়। এসময় চালক হেলপার আহত হয়। লোকজন জড় হলে সুপারভাইজার ও হেলপার পালিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি জানান, চালক হেলপাররা ময়লা নির্দিষ্ট স্থানে না ফেলে বেশি টিপ দেয়ার অাশায় বায়েজিদ-ফৌজদার হাট সড়কে বিভিন্নস্থানে ময়লা ফেলছে। এতে করে চলাচল ও পরিবেশ দূষিত হচ্ছে। এবিষয়ে জানাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকীর ফোনে যোগাযোগ করলে ওনার নাম্বারে সংযোগ পাওয়া যায়নি।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework