বিএনপির গাড়ীবহরে আ.লীগ নেতাকর্মীদের হামলা, আহত ১০

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ অক্টোবর ১২, ০৮:৩২ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এসময় ৭টি গাড়ি ভাঙচুর এবং ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার (১৩ অক্টোবর) সকালে নিজামপুর কলেজের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, মোটরসাইকেল নিয়ে এসে লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে গাড়ীতে থাকা অধিকাংশ বিএনপি নেতাকর্মীরা দিকবিদিক পালিয়ে যায়। এসময় কমপক্ষে ৭টি ওপর গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় ১০ জন নেতাকর্মী আহত হয়। পরে তারা ব্যক্তিগতভাবে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে দিকে চলে যায়। 

ফেনীর দাগনভূঁঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের মিরসরাই নিজামপুর কলেজের সামনে বিএনপির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। 


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework