বান্দরবানে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ অক্টোবর ০৪, ০৮:১১ পূর্বাহ্ন
বান্দরবানের থানচির পর্যটনস্পট নাফাখুমের রেমাক্রি খালে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ পর্যটক কাজী জাকারুল ইসলাম কানন (৩৫) এর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় পুলিশ ও বিজিবি সদস্যরা রেমাক্রী খাল থেকে তার লাশ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১২ টার দিকে ১৩ জনের একটি গ্রুপ নিয়ে কানন থানচি উপজেলার নাফাখুম পর্যটন স্পটের রেমাক্রী খালের পানিতে সাঁতার কাটে। এসময় সময় তিনি ডুবে যান। ঘটনার পর খবর পেয়ে বিজিবি ও পুলিশ সদস্যরা উদ্ধারের জন্য ঘটনাস্থলে যান। পরে রোববার তার লাশ উদ্ধার করা হয়, তিনি ঢাকার উত্তরার বাসিন্দা। এই ব্যাপারে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম মৃদুল বলেন, লাশ সাড়ে দশটায় উদ্ধার করা হয়েছে, তবে ঘটনাস্থল দুর্গম হওয়ায় লাশ থানচি সদরে নিয়ে আসতে বিকেল গড়িয়ে যাবে। জেলার অন্য পর্যটন স্পটের মতো নাফাখুম ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর শীত মৌসুমে শত শত পর্যটক বেড়াতে আসে। তবে অনুন্নত যাতায়াত, পর্যটকদের জন্য পর্যটন স্পটটিতে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রতিবছর নিহত ও আহত হবার ঘটনা ঘটছে। প্রসঙ্গত, গত ৭ বছরে থানচি উপজেলার অন্যতম পর্যটনস্পট নাফাখুমে পড়ে গিয়ে নিহত হয়েছেন অন্তত ১০ পর্যটক আর আহত হয়েছেন কমপক্ষে দু শতাধিক

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework