বাঁশখালীতে পৈত্রিক ভিটা নিয়ে সংঘর্ষ, আহত ৭

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ মে ১৩, ০৪:২০ অপরাহ্ন
  বাঁশখালীর সরল ইউনিয়নে পৈত্রিক ভিটা নিয়ে ৩ ভাইয়ের সংর্ঘষে আহত ৭। বৃহস্পতিবার (১৩ই মে) সকাল ৯টায় সরল ইউনিয়নের পশ্চিম কাহারঘোনা আশরাফ মুন্সীর বাড়ি,তে এই ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে ২জন গুরুত্বরসহ ৭জন আহত হয়,আহতরা হলেন, মরিয়ম বেগম (৩৫) ওসমান গনী(৪৩) ইমন (৯) তৌহিদা খানম(১৬) এবং অপর পক্ষের নেজামুল গনী (৩৫) রুবি আখতার (৩০) আহত ওসমান গনী বলেন, আমার বাবা আমাকে ৭কাটা জমি বিক্রি করে,এবং দীর্ঘদিন ধরে এটা আমি সবার চলাচলের জন্য রাস্তা করে দেই,কিন্তু ভাই,রা এটা মেনে নেয় না।তারা জায়গাটা নিজেদের বলে দাবী করে।এর জায়গার জন্য তারা প্রায় সময় আমার বৃদ্ধ মা-বাবা কে নির্যাতন করে।এবং আমাকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হয়।   এই বিষয়ে শফিকুর রহমান বলেন, আমি আমার বড় ছেলে ওসমান গনী কে ৭কাটা জমি বিক্রি করেছি,এটা আমার অন্য দুই ছেলে নেজামুল গনী ও নুর গনী মেনে নিচ্ছিল না। তারা আমাকে জমিটা ফিরিয়ে নিতে সব সময় চাপ প্রয়োগ করে। আমাকে এবং আমার স্ত্রী কে প্রতিনিয়ত মারধর করে। স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দীন বলেন, আমি সকালে ঘটনা সম্পর্কে জানতে পারি,বেশ কয়েক মাস ধরে তাদের মধ্যে জায়গা নিয়ে মত-বিরোধ চলছিল। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল কবির জানান,আমি মৌখিক অভিযোগ পেয়েছি,লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নিব।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework