ফটিকছড়িতে নির্বাচনী সহিংসতায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ নভেম্বর ১১, ১০:২২ পূর্বাহ্ন

দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফটিকছড়িতে নির্বাচনী সহিংসতায় ১ জন নিহত হয়েছে।

নিহত ব্যক্তির নাম- মো. সফি।

জানা গেছে, লেলাং ৮ নম্বর ওয়ার্ডের গোপালঘাটা আনন্দ বাজারে ইউপি মেম্বার সমর্থকদের মধ্যে সংঘর্ষে স্থানীয় ব্যবসায়ী মো. সফি নিহত হন।

ফটিকছড়ি থানা ওসি (তদন্ত) মো. শামসুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

ফটিকছড়ির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী বলেন, নিহত ব্যক্তির বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ভাঙ্গা কাচের টুকরো পাওয়া গেছে। 


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework