পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আটক ১৫

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মার্চ ২৯, ০১:২৭ অপরাহ্ন
নগরীর কাজীর দেউড়িতে বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন দলটির নেতাকর্মীরা। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের পরে পুলিশ বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে। সোমবার (২৯ মার্চ) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীদের দাবি, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাসিমন ভবন চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে নগর বিএনপি। এতে পুলিশ বাধা দেয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে নেতাকর্মীদের উপর পুলিশ অতর্কিতভাবে হামলা চালায় ও লাঠিচার্জ করে। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বেশ ক’জন নেতাকর্মী আহত হয়েছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান বলেন, পুলিশ দেখে তারা হঠাৎ হামলা চালায়। এতে ৫-৬ জন পুলিশ সদস্য আহত হন। পরে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়েছে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework