পটিয়ায় আম পারা বিবাদে নিহত হওয়ার ঘটনায় আটক ১

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ মে ১৮, ১১:৩৬ পূর্বাহ্ন
পটিয়ায় আম পারা বিবাদে এরশাদ আলম নিহত হওয়ার ঘটনায় তার বড়ভাই দিদারুল আলম বাদি হয়ে ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আবদুল আলিম (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ। ১৭ মে দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের বানিগ্রাম এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে আসামিকে আটক করা হয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, ফকিরা মসজিদ এলাকায় আম পারাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। এরশাদ ও তার বড় ভাই নাছিরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরতর আহত করলে পরে হাসপাতালে এরশাদ মারা যান। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework