নোয়াখালীতে বিবস্ত্র করে নির্যাতন, শারীরিক সম্পর্ক ও টাকা না দেয়ায় ভিডিও ছেড়ে দেয়া হয়

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২০ অক্টোবর ০৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত বাদলসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী পুলিশকে জানায়, বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূর কাছে টাকা দাবি ও শারীরিক সম্পর্ক করার জন্য চাপ দেয় অভিযুক্তরা। এভাবে একমাস ধরে ভয় দেখাতে থাকে। পরে এদের ভয়ে ওই গৃহবধূ নিজের বসত বাড়ি ছেড়ে অন্য এলাকার আত্মীয়ের বাড়িতে পালিয়ে যান। এরপরই ঘটনার একমাস পর ওই নির্যাতনের ভিডিও ফেসবুকে প্রকাশ করে দেয় অভিযুক্তরা। গতকাল রোববার প্রকাশের পর ভিডিও ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় রাতে ঢাকা থেকে প্রধান আসামি বাদল ও নারায়ণগঞ্জ থেকে আরেক আসামি দেলোয়ার বাহিনীর প্রধান দেলওয়ারকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব। বাকি ৩ আসামি ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এর আগে রোববার রাতে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আটক রহিম। বর্বর এ ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা হয়েছে। গৃহবধূর স্বজনরা জানায়, স্বামী অন্যত্র বিয়ে করায় বেগমগঞ্জে বাবার বাড়িতেই থাকতেন নির্যাতনের শিকার নারী। দীর্ঘদিন পর গত ২ সেপ্টেম্বর স্ত্রী’র সাথে দেখা করতে আসেন স্বামী। এসময় অনৈতিক কাজের অভিযোগ এনে গৃহবধূকে মারধর করে স্থানীয় কয়েকজন যুবক। বিবস্ত্র করে ধারণ করে ভিডিও। এমনকি এসময় ওই গৃহবধূর স্বামীকে বেঁধে রেখে আসামিরা তাঁকে ধর্ষণের চেষ্টা করে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework