নিখোঁজ রুবেল নরসিংদীতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ মার্চ ০৯, ০৮:৪৮ পূর্বাহ্ন
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার হতে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেলকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। আজ মঙ্গলবার এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রামের কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন। তিনি জানান, রুবেল নরসিংদী জেলার রায়পুর থানার বাল্লাকান্দি চর এলাকা হতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে। তিনি আরও বলেন, কর্ণফুলী ভবনের নিচ তলা দিয়ে বের হয় রুবেল। আরেক সিসিটিভি ফুটেজে রুবেলকে ফাঁসির মঞ্চের পাশের ভবন থেকে সীমানা দেওয়ালের বাইরে লাফ দিতে দেখা যায়। সদরঘাট থানার এসআরবি রেল গেইট এলাকায় ৫ ফেব্রুয়ারি গভীর রাতে আবুল কালাম আবু নামের এক ভাঙারি ব্যবসায়ীকে বুকে ছুরিকাঘাত করে রুবেল। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় কালাম হাসপাতালে মারা যান। এ ঘটনায় কালামের মা মর্জিনা বেগম সদরঘাট থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিল রুবেল। এদিকে এ ঘটনায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম ও ডেপুটি জেলার আবু সাদাতকে প্রত্যাহার এবং দুই কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে; পাশাপাশি একজনের বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework