নারী নির্যাতনকারীদের জন্য আ’লীগের দরজা বন্ধ: কাদের

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ অক্টোবর ২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
নারী নির্যাতনকারীদের জন্য আওয়ামী লীগের দরজা চিরদিনের মতো বন্ধ ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (২৫ অক্টোবর) নোয়াখালীর নিজ নির্বাচনী এলাকার বসুরহাট ও কবিরহাটে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে একথা বলেন। ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। দলীয় পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অপরাধীর পরিচয় তারা অপরাধী। ’ এছাড়া, নোয়াখালীতে বিভিন্ন উন্নয়ন কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখনো যেসব কাজ বাকি রয়েছে, বর্তমান সরকারের আমলেই তা শেষ করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য সবকিছুই করা হবে। ’ গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে কোনো ধরনের উসকানিমূলক পোস্ট ফেসবুকে না দেওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework