নগরীতে দুইপক্ষের সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ মার্চ ১৭, ০৯:৩৪ পূর্বাহ্ন
নগরের আগ্রাবাদে দুইপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে মো. হাশেম খান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মার্চ) দুপুরে জাম্বুরি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি (তদন্ত) মো. মাসুদ রানা। তিনি বলেন, আগ্রাবাদ জাম্বুরী পার্ক এলাকায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়। তবে কেন এই সংঘর্ষ, তা তাৎক্ষণিক জানা যায়নি।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework