দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ Jun ২৮, ০৯:৪৮ পূর্বাহ্ন
  খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের কর্মী ধর্মজয় ত্রিপুরা (২৮) নিহত হয়েছেন। ২৮ জুন (রবিবার), সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের হাজাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধর্মজয় উপজেলার বোয়ালখালী ইউনিয়নের বব্রুবাহন হেডম্যান পাড়া গ্রামের বাসিন্দা| স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালের দিকে ধর্মজয় ত্রিপুরা বাড়ি থেকে বের হলেই সন্ত্রাসীরা তার উপর অর্তকিত গুলি করে। এসময় দৌড়ে পালানোর সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ’ দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, ঘটনার খবরটি শুনেছি। পুলিশ মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework