তাদের টার্গেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা: নাছির
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ৭১’র পরাজিত শক্তিরা- ৭৫’র ১৫ আগস্ট এবং ২০০৪ সালে ২১ আগস্ট যা করতে চেয়েছিল, তাতে তারা ব্যর্থ হয়েছে। তাদের টার্গেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জঙ্গিবাদ কোণঠাসা হলেও শিকড় নির্মূল হয়নি। তবে শেখ হাসিনাই তা নির্মূল করবেন। এ শিকড় নির্মূল করাটাই আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ।
সোমবার (১৭ আগস্ট) সারাদেশে বিএনপি জোট সরকারের আমলে সিরিজ বোমা হামলার প্রতিবাদ বার্ষিকীতে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের আলোচনা সà