ঢাকা যাওয়ার পথে সলিমপুরের ৬৩ বাসিন্দা আটক 

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২২ সেপ্টেম্বর ১১, ১২:১৮ অপরাহ্ন

মানববন্ধনের উদ্দেশ্যে ঢাকা যাওয়ার পথে জঙ্গল সলিমপুরের ৬৩ জন বাসিন্দাকে আটক করেছে সীতাকুণ্ড   থানা পুলিশ।  

শনিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, শান্তি পরিবহন ও পাহাড়িকা পরিবহনের দুটি বাস থেকে জঙ্গল সলিমপুরের ৬৩ জনকে আটক করা হয়। আটককৃতদের সীতাকুণ্ড থানায় নিয়ে আসা হয়। যাচাই-বাছাই শেষে নিরপরাধ কেউ থাকলে তাদের ছেড়ে দেওয়া হবে।

থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, আটক ৬৩ জনের মধ্যে ৬১ জনকে গত ২৩ আগস্ট ফৌজদারহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৫ ঘণ্টা অবরোধ করে রাখা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলার আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) তাদেরকে আদালতে পাঠানো হচ্ছে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework