ডবলমুরিংয়ে দোকানে আগুন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ নভেম্বর ০৮, ০৭:৪০ পূর্বাহ্ন
নগরের ডবলমুরিং থানাধীন শেখ মুজিব রোড এলাকায় মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটার এক্সেসরিজ এর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (০৭ নভেম্বর) মধ্যরাতে আরএফ জহুর টাওয়ারের নিচ তলায় এ অগ্নিকাণ্ডে বেশ কিছু সামগ্রী পুড়ে গেছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিস জোন-২ এর উপসহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী। তিনি বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি। ক্ষতির পরিমাণও নির্ধারণ করা হয়নি।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework