জুয়ার সরঞ্জামসহ ৯ জুয়াড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোরটিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ জুলাই ৩১, ১১:১৭ পূর্বাহ্ন

নগরের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ ডেবারপাড়ে জুয়ার আসর থেকে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. রাসেল মিয়া (৩৫), মো. ফয়সাল মিয়া (২৬), নজরুল ইসলাম (৪০), মো. এলাক মিয়া (৪৩), মো. নাজিম আহমেদ (২৬), বাবুল মিয়া (৩০), মো. রাজু মেলকার (৩৪), মো. আব্দুল গণি (৪৫) ও মো. বকুল ইসলাম (২০)।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টায় আগ্রাবাদ ডেবারপাড়ে একটি বাসা থেকে জুয়া খেলা অবস্থায় ৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নগদ ২ হাজার ২৭০ টাকা এবং ৩ প্যাকেট তাস উদ্ধার করা হয়। আটককৃত সবাই নিম্ন আয়ের মানুষ। সারাদিন পরিশ্রম করে যা আয় করে, রাতে জুয়া খেলে তা উড়িয়ে দেয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework