জালাল আহমদ সাতকানিয়া উপজেলায় শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত


প্রকাশিত : শনিবার, ২০২২ মে ২১, ০৪:৪০ অপরাহ্ন

সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জালাল আহমদ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ সাতকানিয়া উপজেলায় শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হয়েছেন। 
সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজীম শরীফ স্বাক্ষরিত ২০২২ সালে মাধ্যমিকস্তরে শ্রেষ্টদের তালিকা হতে এ তথ্য জানা যায়।

জালাল আহমদ শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সামাজিক কর্মকান্ড ও কবিতা এবং প্রবন্ধ লেখার সাথে জড়িত। তিনি উপজেলার বাজালিয়া ইউনিয়নের মরহুম দুদু মিয়া চৌকিদার ও নুরুন্নাহার দম্পতির ৪র্থ সন্তান এবং ১৯৮৩ সালের ১লা অক্টোবর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে  জন্ম গ্রহণ করেন। 
উল্লেখ্য, বিগত ২০১৮ সালেও সাতকানিয়া উপজেলায় শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি তার এ কৃতির্ত্বের জন্য মহান আল্লাহর শোকরিয়া করেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সাথে সংশ্লিষ্ট সকলের নিকট ও সহকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework