চবি সাতকানিয়া-লোহাগাড়া স্টুডেন্ট ফোরামের কমিটি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ অক্টোবর ২৩, ১০:০৫ পূর্বাহ্ন

সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সাতকানিয়া-লোহাগাড়া স্টুডেন্ট ফোরাম, চবি’ এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।  

ঘোষিত কমিটিতে এক বছরের জন্য ফোরামের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) ২০১৪-১৫ সেশনের জয় বিশ্বাস এবং ইতিহাস বিভাগ (২০১৫-২০১৬) সেশনের মোহাম্মদ রিয়াদ।

শনিবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করেন সদ্যবিদায়ী কমিটির সভাপতি মো. জহিরুল ইসলাম দিপু ও সাধারণ সম্পাদক জুলকার নাইন।

সভাপতি জয় বিশ্বাস বলেন, সারাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাতকানিয়া-লোহাগাড়ার অধিক সংখ্যক শিক্ষার্থীর চান্স পাওয়া নিশ্চিত করতে বিভিন্ন প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা আমাদের রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় ফ্রি বাস সার্ভিস দেওয়ার পরিকল্পনা রয়েছে।  

সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াদ নবীনদের নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আমরা কাজ করবো। সদস্যদের নিয়ে সংগঠনকে আরও গতিশীল করবো।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework