চট্টগ্রামে ৯৩০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ জানুয়ারী ২০, ০৬:৪৪ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা করে ৯৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩০ দশমিক ৪৬ শতাংশ।
এদিন করোনায় একজন মৃত্যুবরণ করেছে।  

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৭৫৭ জন মহানগর এলাকার ও ১৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩৭৬ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৭৯ হাজার ২৪ জন এবং উপজেলায় ২৯ হাজার ৩৫২ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৪২ জনের মধ্যে ৭২৮ জন মহানগর এবং ৬১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework