চট্টগ্রামে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩৬

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ সেপ্টেম্বর ২৭, ০৯:৩৩ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন মহানগর এলাকায় এবং ১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সোমবার (২৭ সেপ্টেম্বর)  সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।  

এদিন চট্টগ্রামে মাত্র ১ হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করে ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩ দশমিক ৩৫ শতাংশ। নতুন শনাক্ত রোগীর মধ্যে ২৫ জন মহানগর এলাকায় এবং ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করে ৩৬জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। করোনা সংক্রমণের হার নিম্নগামী হলেও স্বস্তিতে থাকার সুযোগ নেই। যদি সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী হয় সেক্ষেত্রেও আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। এছাড়া করোনার টিকা কার্যক্রম চলমান রয়েছে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework