চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৩৩ জন, মৃত্যু ১৫

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ আগস্ট ০৮, ০৮:২১ পূর্বাহ্ন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৩৩ জনের শরীরের করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩০ দশমিক ৫২ শতাংশ।

এনিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৫২১ জন। এদিন মৃত্যুবরণ করেছেন ১৫ জন।  

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৩ হাজার ৫৭টি। নতুন আক্রান্তদের মধ্যে ৫১৯ জন মহানগর এলাকা এবং ৪১৪ জন উপজেলার বাসিন্দা।  

উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ রাঙ্গুনিয়া উপজেলায়, ৮০ জন। এছাড়া হাটহাজারী উপজেলায় ৭১ জন, রাউজান উপজেলায় ৬৯ জন, বোয়ালখালী  উপজেলায় ৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ৩ হাজার ৫৭টি নমুনা পরীক্ষা করে ৯৩৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এতেই বুঝা যায়, টেস্ট বেশি হলে সংক্রমণের সংখ্যাও বাড়ছে। 


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework