চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮৯ জন, মৃত্যু ৯


প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ আগস্ট ১২, ০৮:১৫ পূর্বাহ্ন

করোনার সংক্রমণের হার কিছুটা নিম্নগামী হলেও মৃত্যুর হার প্রায় অপরিবর্তিত। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মৃত্যুবরণ করেছেন ৯ জন।
এর মধ্যে ৮ জন বিভিন্ন উপজেলায় এবং মহানগর ১ জন এলাকায়। এছাড়া এই দিন করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছে ৫৮৯ জন। যা নমুনা পরীক্ষার তুলনায় ২০ দশমিক ৪৩ শতাংশ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এই দিন নতুন করে নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৮৮৩টি। ৫৮৯ জন আক্রান্তের মধ্যে ৩৩৬ জন মহানগর এলাকায় এবং ২৫৩ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা।  

এদিকে, করোনা টিকা কার্যাক্রমে প্রচণ্ড ভিড় থেকেও করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টর। তাই স্বাস্থ্যবিধি মেনে টিকা নেওয়ার তাগিদ তাদের।  

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৮৯ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। বলা চলে সংক্রমণের হার কিছুটা নিম্নগামী। তবে সংক্রমণ ঠেকানো মূল ওষুধ হলো স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহার করা।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework