চট্টগ্রামে স্বস্তি সবজিতে, বেড়েছে মাছ-মাংসের দাম

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২১ ফেব্রুয়ারী ২৬, ১০:২১ পূর্বাহ্ন
সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় চট্টগ্রামের কাঁচাবাজারে প্রায় সব ধরনের সবজির দাম গত সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে। তবে বেড়েছে মাছ-মাংসের দাম। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) নগরের চকবাজার ও রিয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা গেছে, আলু প্রতিকেজি ২০ টাকা, ফুলকপি ২০ টাকা, বাঁধাকপি ১৫ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, শিম ৩০ টাকা, শিমের বিচি ৬০-৭০ টাকা, গাজর ২০-২৫ টাকা, টমেটো ১৫ টাকা, বেগুন ২০-২৫ টাকা, মুলা ১৫ টাকা, লাউ ১৫ টাকা, বরবটি ৬০ টাকা, কাঁচা পেঁপে ২০ টাকা, শসা ২০ টাকা, কাঁচামরিচ প্রতিকেজি ৬০-৭০ টাকা, ধনেপাতা ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের বাজারে দেশি রুই প্রতিকেজি ১৪০ থেকে ১৫০ টাকা, তেলাপিয়া ১২০-১৪০ টাকা, কাতাল ১৮০ থেকে ২৩০ টাকা, চিংড়ি আকারভেদে ৪০০ থেকে ৪৫০ টাকা, রূপচাঁদা ৩৫০ থেকে ৫০০ টাকা, পাবদা ৪৫০ টাকা, লইট্যা ১০০ টাকা, পাঙ্গাস ১৩০ টাকা, কৈ ৫০০ টাকা, শিং ৫৫০ টাকা, ইলিশ ৪০০-৪৫০ টাকা, কেচকি ২৫০ টাকা, ছুরি ২৮০ টাকা, বাটা ২০০-২৩০ টাকা, কোরাল ৫৫০-৫৮০ টাকায় বিক্রি হচ্ছে। মাংসের বাজারে খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা, গরুর মাংস ৭০০ টাকা, ব্রয়লার মুরগি ১৫০ টাকা, লেয়ার মুরগি ২২০ টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। এদিকে বাজারে ভোজ্যতেল, পেঁয়াজ, রসুন, আদা, মসলার দামও বেড়েছে। কেজিপ্রতি ৫-১০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে এসব রান্নার উপকরণ। দেশি পেঁয়াজ ৩০ টাকা, আদা ৫০-৬০ টাকা, রসুন ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework