চট্টগ্রামে সবজির দামে সস্তি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২০ ডিসেম্বর ১১, ০৯:২০ পূর্বাহ্ন
নগরের কাঁচাবাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। দামও কমেছে। এছাড়া অপরিবর্তিত রয়েছে মাংস-মাছের দাম। শুক্রবার (১১ ডিসেম্বর) চকবাজার, রেয়াজউদ্দিন বাজার ও কাজীর দেউড়ী বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বাজারে প্রতি কেজি টমেটো ১০০ টাকা, বেগুন ৩০-৪০ টাকা, পুরনো আলু ৪০-৪৫ টাকা, নতুন আলু ৫০ টাকা, মিষ্টি কুমড়া ২৫ টাকা, বরবটি ৪০ টাকা, তিতকরলা ৪০ টাকা, পটল ৪০ টাকা, শিম ৩০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, গাজর ৪০ টাকা, লাউ ২০ টাকা, বাঁধাকপি ২০-২৫ টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ টাকা, শসা ৩০ টাকা, মুলা ১৫ টাকা, পেঁপে ২০ টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাছের বাজারে প্রতি কেজি পুকুরের চিংড়ি বিক্রি হচ্ছে ৪৫০ টাকা, রুই ২০০ টাকা, রূপচাঁদা ৫৫০ টাকা, কাতাল ২৪০ টাকা, নাইলেটিকা ১২০ টাকা, কৈ ৪৫০ টাকা, শিং ৫০০ টাকা, পোপা ২৫০ টাকা, পাঙ্গাস ১২০ টাকা, বাটা ২২০ টাকা, পাবদা ৪০০ টাকা, লইট্টা ১০০ টাকায়। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১১৫ টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা এবং প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকা, খাসির মাংস ৭৫০-৮০০ টাকায়।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework