চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ এপ্রিল ০৬, ০৭:১৯ পূর্বাহ্ন
চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে মাইক্রোবাসের ধাক্কায় আফছার আলী (৭০) নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফছার আলী সীতাকুণ্ড উপজেলায় জঙ্গল সলিমপুর এলাকার মৃত মো. শহীদ উদ্দীনের ছেলে। আফছার আলীর ছেলে সাজেদুল ইসলাম জানান, বাড়ি থেকে সাইকেলে সিকিউরিটির চাকরিতে যাচ্ছিলেন বাবা। পথে বায়েজিদ লিংক রোডে ছিন্নমূলের মুখে সাইকেলকে মা্ইক্রোবাস ধাক্কা দিলে গুরুতর আহত হন। এ অবস্থায় হাসপাতালে আনা হয়।মাইক্রোবাসটি ঘটনাস্থলে রয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের এএসআই শীলব্রত বড়ুয়া জানান, মাইক্রোবাসের ধাক্কায় আহত এক সিকিউরিটি গার্ডকে হাসপাতালে আনা হয় সকাল সাড়ে ৯টার দিকে। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework